| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সংসদের অধিবেশন শুরু

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 206967 বার পঠিত
জাতীয় সংসদের অধিবেশন শুরু

জাতীয় সংসদের অধিবেশন শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত আছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারি দলের সদস্যরা।

অপরদিকে বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরাও উপস্থিত আছেন।

এর আগে বৃহস্পতিবার (৯এপ্রিল) জাতীয় সংসদে মোট ৩১টি বিল পাস হয়। যার মধ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উল্লেখযোগ্য। এসব বিলের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশসমূহ অনুমোদন, বাতিল ও সংশোধন করা হয়েছে।

পাস হওয়া বিলগুলোর মধ্যে ২৭টি বিলে অধ্যাদেশের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে, আর বাকি ৪টি বিল পূর্বের অধ্যাদেশ বাতিল বা সংশোধন করে পাস করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪