| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দরে সোনা ও বৈদেশিক মুদ্রাসহ আটক ১

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 206976 বার পঠিত
বিমানবন্দরে সোনা ও বৈদেশিক মুদ্রাসহ  আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩ নামে এক হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সৌদি আরব থেকে এসভি-৮০৮ ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এলাকার খোলা কার পার্কিং থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মফিদুল। পরে তাকে আটক করে এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে তার কাছ থেকে প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা মূল্যের ৪৯৯.১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং নগদ ৮০ হাজার ১১৭ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিদুল ইসলাম স্বীকার করেছেন যে, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ বাংলাদেশে আনা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে একটি স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত থেকে রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গ্রেফতার মফিদুল ইসলাম খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা বলে জানা গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪