| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 429 বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

মন্ত্রী জানান, আগামী সোমবার থেকে বাস্তবায়নযোগ্য এই সময়সূচি অনুযায়ী, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসে অংশ নেবেন। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশগ্রহণ করবেন।

 বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 তিনি আরও বলেন, অনলাইন ক্লাস মহানগর ও মেট্রোপলিটন এলাকার কিছু স্কুলে অনুষ্ঠিত হবে। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই ক্লাস পরিচালনা করবেন।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, সব প্রতিষ্ঠানকে বাধ্য করা হচ্ছে না, এবং এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা শিক্ষাব্যবস্থায় সমস্যার সৃষ্টি করবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪