| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলন, অধ্যাদেশ বাতিল

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 437 বার পঠিত
জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলন, অধ্যাদেশ বাতিল

জাতীয় সংসদে বৃহস্পতিবার বিরোধী দলের আপত্তির মধ্য দিয়ে কণ্ঠভোটে পাস হয়েছে জাতীয় ‘মানবাধিকার কমিশন (সংশোধন) আইন, ২০০৯’ পুনঃপ্রচলনের বিল। এ বিলের মাধ্যমে ২০২৫ সালের অন্তর্বর্তী সরকারের আনা সংশোধিত অধ্যাদেশ বাতিল করা হয়েছে।

বিল উত্থাপনের সময় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বলেন, আজকে যারা সরকারি বেঞ্চে আছেন, তারা যদি ২৪ জুলাইয়ের আগে হতেন, তবে এই বিল পাসের বিরোধিতা করতেন। ২০২৫ সালের অধ্যাদেশ ‘ল্যাপস’ করানো হলে মানবাধিকার কমিশনকে আবারও রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে।

এর জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “সংসদ সদস্য খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন। উনার বক্তব্য পল্টন ময়দান, প্রেসক্লাব বা রাজপথের জন্য বেশি প্রাসঙ্গিক ও রসালো। কিন্তু উনি বিলটি পড়েননি। বিলের প্রথম লাইনে স্পষ্টভাবে উল্লেখ আছে, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আরও পরামর্শ ও যাচাইবাছাই করার জন্য এবং মানবাধিকার কমিশনের পদ খালি না রাখার কারণে আপাতত ২০০৯ সালের আইন পুনঃপ্রচলিত হয়েছে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার ২০০৯ সালের ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ সংশোধন করে ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ জারি করেছিল।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪