দেশের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে গৃহীত ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল-২০১৮’ সংশোধন আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনের ফলে প্রতিষ্ঠানটির নাম থেকে “শেখ হাসিনা” অংশটি বাদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে পূর্বে জারি করা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞাগুলো আইনগত ভিত্তি লাভ করেছে বলে জানা গেছে।
এদিন আরও একটি গুরুত্বপূর্ণ আইন, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর সংশোধনীও সংসদে পাস হয়েছে। সংশোধিত এ আইনের ফলে সরকারি ক্রয়প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রতিযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া “এনার্জি রেগুলেটরি সংশোধন বিল-২০২৬” সংসদে উপস্থাপনের পর তা পাস করা হয়। নতুন এই সংশোধনের মাধ্যমে জ্বালানি খাতে নীতিগত ও কাঠামোগত কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংসদে পাস হওয়া এসব বিল দেশের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
হাফিজ/ আয়না নিউজ