| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে শিগগির : শেখ রবিউল আলম

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 208926 বার পঠিত
ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে শিগগির : শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন শিগগিরই এসি বাস/মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং ভাড়ার তালিকা গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করার ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে সংসদে তিনি এ কথা জানান। 

দেশের মহাসড়কগুলোতে সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল ও সঠিক ভাড়া নির্ধারণ করে তা কার্যকর করার লক্ষ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কি না? যদি হয় তাহলে তা কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এমন প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ২৭ অনুযায়ী প্রতিটি মহানগর এলাকা, বিভাগ এবং জেলায় একটি করে যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন ও কর্মপরিধি নির্ধারণের বিধান রয়েছে। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৬০(ক) অনুযায়ী সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটি কর্তৃক রাস্তার ধারণক্ষমতা বিবেচনাক্রমে স্ব-স্ব অধিক্ষেত্রে পরিবহনযানের সংখ্যা নির্ধারণ ও রুট পারমিট অনুমোদন করা হয়ে থাকে বলে জানান তিনি। 

শেখ রবিউল আলম বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৪ এর ২ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, গণপরিবহনের জন্য ভাড়ার হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুনঃনির্ধারণ করা হয়। তৎপ্রেক্ষিতে উক্ত পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী বিআরটিএ কর্তৃক ভাড়ার তালিকা বিআরটিএ ওয়েব সাইটে প্রকাশ করা হয় এবং গণপরিবহনের অভ্যন্তরে দৃশ্যমান স্থানে প্রদর্শন করানোর জন্য সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠান/মালিককে নির্দেশনা প্রদান করা হয়। গণপরিবহনের নন-এসি বাস/মিনিবাসের ভাড়ার তালিকা রয়েছে। শিগগিরই এসি বাস/মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং ভাড়ার তালিকা গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করার ব্যবস্থা গ্রহণ করা হবে।


এফ এ / আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪