| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে: ধর্মমন্ত্রী

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 211076 বার পঠিত
আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে এ তথ্য জানান ধর্মমন্ত্রী। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্নে সরকারের হজ খরচ কমানোর উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছিলেন।

জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশের বিভিন্ন খরচ ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। সৌদি টাইমলাইন অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুবিধা ও চাহিদার ভিত্তিতে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে।

ধর্ম মন্ত্রণালয় আশা করছে, এই উদ্যোগ হজযাত্রীদের জন্য সুবিধাজনক হবে এবং খরচের চাপ কমাবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪