| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিন্ডিকেট মুক্ত শ্রম বাজার খোলার চেষ্টা : আরিফুল হক চৌধুরী

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 212440 বার পঠিত
সিন্ডিকেট মুক্ত শ্রম বাজার খোলার চেষ্টা : আরিফুল হক চৌধুরী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৭ বাংলাদে‌শি নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে। আর একজনকে সংযুক্ত আরব-আমিরাতে কবর দেওয়া হয়েছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সৌদি আরবে মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ সোমবার (৬ এ‌প্রিল) বিমানবন্দরে থেকে গ্রহণের পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়ে  প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতে এ নিয়ে ৭ বাংলাদেশির প্রত্যেকের প‌রিবার‌কে সরকার ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। 

প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়ে‌শিয়ার শ্রমবাজার নিয়ে বলেন, সিন্ডিকেট মুক্ত মালয়েশিয়ার শ্রম বাজার খোলার করার চেষ্টা করছি। এ সময়  উপ‌স্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।


এফ এ / আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪