বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ২০২৫ এর৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত সময়সূচিতে সংশোধন এনেছে। গতকাল প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তবে পরে সেই সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র প্রকাশ করা হয়নি। তবে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন বলে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে।
আগামী ৯ এপ্রিল থেকে ৭ মে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠেয় ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) অংশগ্রহণকারী প্রার্থীরা বিপিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।