চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে এখনও সবার নাম প্রকাশ করা হয়নি।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তারা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আমরা ট্রাইব্যুনালে দাখিল করবো।