| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

  • আপডেট টাইম: 31-03-2026 ইং
  • 221146 বার পঠিত
নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর প্রশাসকদের সঙ্গে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

বৈঠকে প্রধানমন্ত্রী প্রশাসকদের মাঠপর্যায়ে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং জনগণের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪