| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম: 30-03-2026 ইং
  • 224377 বার পঠিত
সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। মামলাটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকে দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকারের আদালতে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম এই মামলা করেন। 

আদালত সূত্রে জানা গেছে, মামলার শুনানি ইতোমধ্যেই শেষ হয়েছে এবং বর্তমানে আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও এপিপি হুমায়ুন কবীর কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ মার্চ কুষ্টিয়া জেলার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার নামাজের খুতবার পূর্বে আলোচনার সময় মুফতি আমির হামজা ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেন। তিনি মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘আপাদমস্তক ইসলাম বিদ্বেষী’ বলে অভিহিত করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, আমির হামজা একজন সংসদ সদস্য ও জনপ্রিয় বক্তা হওয়ায় তার এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। এতে ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক মর্যাদা ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ হয়েছে এবং তার সম্মানহানি হয়েছে। অভিযোগকারীর দাবি, এই মানহানির কারণে তিনি ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য।

মামলাকারী আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা (ডব্লিউ-এ) ইস্যু করার আবেদনও করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪