| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটিয়া মাদ্রাসার মুহতামিম মারা গেছেন

  • আপডেট টাইম: 30-03-2026 ইং
  • 224858 বার পঠিত
পটিয়া মাদ্রাসার মুহতামিম মারা গেছেন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের কাসেমি নদভী ৩০ মার্চ দুপুর দেড়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবী।

মাওলানা আবু তাহের কাসেমি ১৯৬০ সালে ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই পারিবারিক পরিবেশে দ্বীনি শিক্ষা শুরু করেন। তিনি নানুপুর, জামিয়া ইউনুসিয়া এবং আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় শিক্ষাজীবন সম্পন্ন করেন। ১৯৮০ সালে দাওরায়ে হাদিস ও ১৯৮১ সালে ইফতা সম্পন্ন করেন। পরবর্তীতে ভারত ও পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য সফর করেন এবং দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস পুনরায় সম্পন্ন করে আরবি ভাষা ও সাহিত্যে উচ্চতর শিক্ষা লাভ করেন।

শিক্ষাজীবন শেষে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় হাদিস ও আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দায়িত্বেও নিযুক্ত ছিলেন এবং দারুল ইকামার নাজিম হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবর মাসে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মাওলানা আবু তাহের কাসেমি নদভীর মৃত্যুতে কওমি শিক্ষা ও ইসলামি মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪