| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম: 30-03-2026 ইং
  • 224824 বার পঠিত
আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার ( ৩০ মার্চ ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপ-পরিদর্শক মো. আব্দুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মোয়াজ্জেম হোসেন তার এপিএস পদে থাকা অবস্থায় তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার মালিকানা অর্জন করেছেন। এসব অর্থ তিনি অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন বলে মানিলন্ডারিং মামলার তদন্ত চলছে।

অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় বিদেশে চলে যেতে পারে, তাই অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তার দেশত্যাগ রোধ করা প্রয়োজন বলে আদালত উল্লেখ করেন।

এর আগে, গত বছরের ২৪ মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪