বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে কমিটির সভাপতি করে সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও অর্থবহ করার লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। গত মঙ্গলবার (১২ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তাগন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
কমিটি সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণে সুপারিশের পাশাপাশি ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫’ এর আওতাভুক্ত বিষয়গুলো পর্যালোচনা করে সেগুলোকে আরও কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন-
চীনের বিনিয়োগ বাড়লে অর্থনীতি আরও শক্তিশালী হবে: বাণিজ্যমন্ত্রী
নতুন এই কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্বও পালন করবে।প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যাবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।
এফ এ/আয়না