বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
মোংলায় ট্রলার থেকে পড়ে ট্রলার মাঝি মো. হোসেন মোড়ল (৪০) নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৫টায় বাগেরহাটের পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনার সময় ট্রলারে হোসেনের স্ত্রী সহ ৬ বছরের ১ কন্য সন্তান ছিল। নিখোঁজ মো. হোসেন মোড়ল দাকোপের চালনা এলাকার মৃত মো. ইউনুস মোড়লের ছেলে।
হোসেন প্রতিদিনই মোংলায় চালনা থেকে বিভিন্ন হ্যাচারীর মাছের পোনা নিয়ে আসতেন। আজ রেডি স্টার হ্যাচারীর পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। এসময় তার স্ত্রী চিৎকার শুরু করলে হোসেনের সহযোগীসহ স্থানীয় আরো ২জন সাথে সাথে নদীতে লাফিয়ে হোসেনকে উদ্ধারের চেষ্টা করে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে মোংলা ফায়ার সার্ভিসের ডুবরি দল, নৌ বাহিনীর ডুবরি দল এবং কোষ্টগার্ডের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলে শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন-
সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণে সাতক্ষীরায় ডিসির প্রেস ব্রিফিং বর্জন
মোংলা ফায়ার সার্ভিসের লিডার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিখোঁজের খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌ বাহিনীর ডুবরি দল এবং কোস্টগার্ডের ডুবরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
এফ এ/আয়না