বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইরানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
আরও পড়ুন-
আসামের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ
প্রাথমিক তথ্যে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দূরে মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা। ভূমিকম্পের কম্পন তেহরানের পূর্বাঞ্চলসহ আশপাশের বিভিন্ন এলাকা এবং মাজান্দারান প্রদেশের নিকটবর্তী কয়েকটি শহরেও টের পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এফ এ/আয়না