বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে কাজ করার সময় মুন্সীগঞ্জে সদরের পশ্চিম মুক্তারপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে পড়ে উজ্জ্বল (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে বাল্কহেড থেকে মালামাল আনলোড শেষে ওঠার সময় শ্রমিক উজ্জ্বল অসাবধানতাবশত শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে তারা।
গাজীপুরে ফাইভ মার্ডার: ফরেনসিক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
নিহত উজ্জ্বল ঝালকাঠি জেলার রামপুর গ্রামের প্রকাশের ছেলে। উজ্জ্বলের মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।