বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
বাংলাদেশ বিপদে পরলেই হাজির মুমিনুল হক। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ত্রাতারূপে মুমিনুলকে দেখা গেল প্রথম টেস্টের দুই ইনিংসে। অভিজ্ঞ এই ব্যাটার দুই ইনিংসেই ফিফটি করে টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন।
মুমিনুলের ৫০ রান দরকার ছিল টেস্টে ৫০০০ রান করতে। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি করে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার টেস্টে ব্যক্তিগত ২৭তম ফিফটির পাশাপাশি ছুঁয়ে ফেললেন মাইলফলক। ৫৬ রানে আউট হওয়া মুমিনুলের ৭৬ টেস্টের ক্যারিয়ারে তাঁর রান ৫০০৬। টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিকুর রহিমের ৬৫৮১ রান দুইয়ে রয়েছেন ৫১৩৪ রান নিয়ে তামিম ইকবাল।
আরও পড়ুন-
মোস্তাফিজ ইস্যু ঘিরে বিশ্বকাপে না খেলার তদন্তে কমিটি গঠন
প্রথম ইনিংসে তিন অঙ্ক থেকে ৯ রান দূরে থাকতে সেঞ্চুরির সুবাতাস পেয়েও আউট হয়েছেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে ১৫ ও ৪৩ রানে দুইবার লাইফ পেয়েছেন। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম-মাহমুদুল হাসান জয় দ্রুত বিদায় নিলে নাজমুল হাসান শান্ত ও মুমিনুল দলের হাল ধরেন।
এফ এ/আয়না