বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার (১০ মে) সকাল ৭টায় ফতুল্লার ভূঁইগড় গিরিধারা এলাকার ৬নং সড়কের একটি আটতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ঘরজুড়ে আগুন ছড়িয়ে পড়লে আগুনে দগ্ধ সবজি বিক্রেতা মো. কালাম (৪৫), তার স্ত্রী সায়মা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭) কে প্রতিবেশীরা উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানন, ফ্ল্যাটের রান্নাঘরের গ্যাসলাইনে লিকেজ থাকায় এতে বন্ধ ঘরের ভেতরে গ্যাস জমে কোনোভাবে আগুনের সংস্পর্শে আসায় বিস্ফোরণ ঘটে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন-
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৮ জুন
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কালামের শরীরের ৯৫ শতাংশ, তার স্ত্রী সায়মার ৬০ শতাংশ, ছেলে মুন্নার ৩০ শতাংশ, মেয়ে কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের সবাই অবস্থা আশঙ্কাজনক।
এফ এ/আয়না