বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
পাকিস্তানের করাচির ডিএইচএ স্পোর্টস ক্লাবে আয়োজিত এক কনসার্টে সংগীতশিল্পী আতিফ আসলামকে বেশ খানিকটাই অস্বস্তিতে পড়তে দেখা গেল মঞ্চে এক নারী ভক্তের কাণ্ডে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও এখন আলোচনায়। কনসার্টে আতিফ গান গাওয়ার সময় এক তরুণী হঠাৎ ভিড় ঠেলে মঞ্চে উঠে আসলে বিষয়টি সহজভাবে নিয়ে ওই ভক্তকে সেলফি তোলার সুযোগ দেন আতিফ আসলাম।
ছবি তোলার পর তরুণী মঞ্চ ছাড়তে রাজি না হয়ে বারবার গায়কের সামনে ক্যামেরা ধরে আরও ছবি তোলার জন্য জোর করতে থাকলে অনুষ্ঠানের স্বাভাবিক ছন্দ পতনে এক পর্যায়ে বিরক্ত হয়ে গান থামিয়ে মঞ্চের একপাশে সরে যান আতিফ।
আরও পড়ুন-
ক্যারিয়ারের সাফল্য ও হতাশা নিয়ে বললেন কৃতি শ্যানন
পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত মঞ্চে এসে ওই তরুণীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করায় নাছোড়বান্দা ভক্ত নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে লিপ্ত হলে তার এমন অপেশাদার আচরণে ক্ষুব্ধ আতিফ আসলাম ধৈর্য ও শান্ত মেজাজে পরিস্থিতি সামাল দেন।
এফ এ/আয়না