বিশেষ প্রতিনিধি, nipon।।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত রেহেনা বেগম চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম বদিউল আলম। দুর্ঘটনায় আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা
চট্টগ্রাম জেলা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে।
এফ এ/আয়না