বিশেষ প্রতিনিধি, nipon।।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে মিউনিখে রচিত হলো নাটকীয় পরিবেশ প্যারিসের গোল-উৎসবের রেশ কাটতে না কাটতেই। ১-১ সমতায় উয়েফা চ্যাম্পিয়নসের লিগ শেষ হলেও দুই লিগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৬-৫ অ্যাগ্রিগেটে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি বিদায় করে ফাইনালে জায়গা করে নিল দ্বিতীয়বারের মতো।
বায়ার্ন ভক্তরা বুধবার (৭ মে) রাতে অ্যালিয়ানজ অ্যারেনায় ম্যাচের শুরুতেই স্তম্ভিত হয়ে পড়ে। ব্যালন ডি'অর জয়ী উসমান দেম্বেলে ১৩৯ সেকেন্ডের মাথায় বাঁ প্রান্ত দিয়ে খভিচা কাভারাস্কেইয়ার গতিময় দৌড় আর মাপা ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে জাল কাঁপাতে ভুল না করে পিএসজিকে এগিয়ে দেন ।
আরও পড়ুন-
শূন্য রানে সব ব্যাটসম্যান বোল্ড
গোল খেয়ে মরিয়া বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসে আর জামাল মুসিয়ালারা বারবার হানা দিচ্ছিলেন পিএসজির দুর্গে। দেম্বেলের গোলের পর বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানির রক্ষণভাগের কৌশল অদলবদল করা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ম্যাচের ৮ মিনিটের মাথায় হলুদ কার্ড পাওয়া নুনো মেন্দেস ওলিসের একটি নিশ্চিত গোল নিজের শরীর দিয়ে ঠেকিয়ে দিয়ে পিএসজিকে রক্ষা করেন। অন্যদিকে পুরো মাঠ জুড়ে রাজত্ব করা কাভারাস্কেইয়া।
ম্যাচজুড়ে উত্তপ্ত ছিল মাঠ। রেফারি জোয়াও পেদ্রো পিনহেইরোর কিছু সিদ্ধান্ত যেমন নুনো মেন্দেসের ফাউলে লাল কার্ডের দাবি এবং জোয়াও নেভেসের হ্যান্ডবলের পেনাল্টি আবেদন নাকচে ক্ষোভে ফেটে পড়েন বায়ার্নরা।যোগ করা সময়ের ৯৪ মিনিট একেবারে শেষ মুহূর্তে ম্যাচে হ্যারি কেইনের গোলে সমতা ফিরলেও ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। কেইনের জন্য অধরা থেকে গেলো ইউরোপসেরার ট্রফি ছোঁয়ার আশা।
২০ বছরের ইউরোপীয় শিরোপা খরা কাটানোর মিশনে আর্সেনাল আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পিএসজির। আর বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সামনে নিজেদের রাজসিংহাসন ধরে রাখার লড়াই। এখন শুধু দেখার অপেক্ষা বর্তমান চ্যাম্পিয়নরা কি পারবে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে, নাকি ‘গানার্স’রা নতুন ইতিহাস লিখবে।
এফ এ/আয়না