বিশেষ প্রতিনিধি, nipon।।
মেহেরপুর শহরের শেখ পাড়ায় স্ত্রীর সামনেই স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামীর খালাতো ভাই। মঙ্গলবার (৫ মে) রাতে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালক গোলাম হোসেন (৪৫) শেখ পাড়ার রিয়াসিন আলীর ছেলে। আর অভিযুক্ত কালু একই এলাকার আকবর আলীর ছেলে। নিহত গোলাম হোসেনের দুটি কন্যা সন্তান রয়েছে।
তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে স্থানীয়রা। জানা যায় অভিযুক্ত কালুর সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। রোববার একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেনকে মারধরের ঘটনা ঘটলেও স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
আরও পড়ুন-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, তার স্বামী সন্ধ্যার পর বাড়িতে এসে গোসল করছিলেন। এ সময় হঠাৎ করে কালু পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত কালু ও সংশ্লিষ্ট নারী আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। জ
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এফ এ/আয়না