বিশেষ প্রতিনিধি, nipon।।
বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে রোববার (৩ মে) সকালে উপজেলার নিউ মার্কেট এলাকায় আজগর আলী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে বাবার চোখের সামনে ছিটকে পড়ে লরির চাপায় প্রাণ হারায় সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাবা ও সন্তান মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি বাসকে ওভারটেক করতে গেলে হঠাৎ একটি লরি সামনে চলে আসলে এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে শিশুটি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। শিশুটিকে তুলতে গেলে পেছন থেকে আসা লরিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় শিশুটি।
আরও পড়ুন-
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু
স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটি আজগর আলী স্কুল সংলগ্ন একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এফ এ/আয়না