বিশেষ প্রতিনিধি, nipon।।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. ওমর ফারুকের ভাই সেলিম মিয়ার বাসায় শনিবার (২ মে) রাত পৌনে ৮টায় তাকে দেখতে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ সময় তিনি অসুস্থ ওমর ফারুকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন-
বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার এলাকায় আতঙ্ক
প্রায় দুই মাস আগে ওমর ফারুকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা দেয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে শিগগিরই দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারের স্বজনরা।
এফ এ/আয়না