বিশেষ প্রতিনিধি, nipon।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় পুকুরে গোসল করতে নেমে ফারিয়া ও টুম্পা নামে দুই স্কুলশিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফারিয়া সুনামগঞ্জের দিরাই থানাধীন ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে এবং স্থানীয় লিটন কিন্ডারগার্টেন স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী। শিশু টুম্পা একই থানাধীন রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে এবং সেও লিটন কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের বাবা-মা গার্মেন্টস শ্রমিক।
আরও পড়ুন-
স্ত্রী-সন্তান কুপিয়ে হত্যা করে প্রবাসীকে
শনিবার দুপুরে সোনাবো এলাকায় শিশু ফারিয়া ও টুম্পা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় ফারিয়াকে পানিতে তলিয়ে যেতে দেখে টুম্পা তাকে বাঁচাতে গেলে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এফ এ/আয়না