বিশেষ প্রতিনিধি, nipon।।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার পেসার শরীফুল ইসলামের তোপে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে কিউইরা।
আরও পড়ুন-
ম্যাচের দৈর্ঘ্য কমে: নতুন ছন্দে শুরু খেলা
নিউজিল্যান্ড ১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মধ্যে জোড়া উইকেট হারায়। কানতে ক্লার্ক ২ বলে ১ ও ড্যান ক্লেভার ৩ বলে ১ রান করে আউট হন। আগ্রাসী ব্যাটিং করতে থাকা টিম রবিনসন ২৩ রানে শরীফুলের বলে ফেরেন সাজঘরে। দলীয় ২৫ রানে ৩ উইকেট হারায় তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
এফ এ/আয়না