বিশেষ প্রতিনিধি, nipon।।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে কালবৈশাখি ঝড়ে নদী উত্তাল হওয়ায়। শনিবার (২ মে ) দুপুর পৌনে ২টা থেকেঘাট কর্তৃপক্ষ এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়। দুপুর দেড়টার পর থেকে হঠাৎ করে বৈরি আবহাওয়ার কারণে ঝড়ো বাতাস শুরু হলে স্রোত ও ঢেউয়ে নদী উত্তাল হয়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
আরও পড়ুন-
প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: তারেক রহমান
দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ বলেন, হঠাৎ নদীত ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এফ এ/আয়না