বিশেষ প্রতিনিধি, nipon।।
‘ইমো হ্যাকার’ চক্রের পাঁচ সদস্যকে নাটোরের লালপুর থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার পানসিপাড়া গ্রাম থেকে ঐ গ্রামের আব্দুল্লাহ আল বায়োজিদ, বাসেদ আলী, মো. আব্দুল্লাহ এবং নওয়াপাড়া গ্রামের লালন আলী ও মো. শাকিলকে আটক করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানসিপাড়া গ্রামে রফিজ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোবাইল অ্যাপ ইমো হ্যাকার চক্রের ৫জন সক্রিয় সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত এ্যন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুন-
পিরোজপুরে প্রায় ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার
আটককৃতরা দীর্ঘদিন ধরেই সংঘবদ্ধ হয়ে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যাক্তিদের ইমো ও ফেসবুক ম্যাসেঞ্জার হ্যাক করে প্রতারণার মাধ্যমে কৌশলে তাদের স্বজনদের কাছ থেকে বিকাশে টাকা হাতিয়ে নিতো। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।
এফ এ/আয়না