বিশেষ প্রতিনিধি, nipon।।
‘রাজা শিবাজি’ মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের বীরত্বগাথা নিয়ে নির্মিত ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল। রিতেশ দেশমুখ সিনেমাটিতে নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি করেছেন পরিচালনা। সিনেমায় বলিউড সুপারস্টার সালমান খান থাকছেন অন্যতম বড় চমক হিসেবে।
‘রাজা শিবাজি’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আবেগাপ্লুত রিতেশ জানায় ২০১৬ সাল থেকেই এই সিনেমাটি নিয়ে কাজ চললেও নানা প্রতিকূলতা এবং করোনার কারণে বারবার পরিকল্পনা পিছিয়ে দীর্ঘ ১০ বছরের চড়াই-উতরাই পেরিয়ে পর্দায় আসছে ‘রাজা শিবাজি’। রিতেশের বিশ্বাস শিবাজী মহারাজ যেন তাকে বলছিলেন সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।
আরও পড়ুন-
সিনেমাটিতে রিতেশ ও সালমান ছাড়াও অভিষেক বচ্চন, বিদ্যা বালান, সঞ্জয় দত্ত এবং বোমান ইরানির মতো তারকারা অভিনয় করেছেন। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটছে রিতেশের ছেলে রাহিলের। জ্যোতি দেশপান্ডে এবং জেনেলিয়া দেশমুখ জিও স্টুডিওর নিবেদনে মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ।
এফ এ/আয়না