বিশেষ প্রতিনিধি, nipon।।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লিগের আগে দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আশরাফ হাকিমি উরুর চোটে ছিটকে পড়ায় বড় ধাক্কায় তারা। হাকিমি গত মঙ্গলবার প্রথম লিগে ৫–৪ ব্যবধানে জয়ের ম্যাচে ডান উরুতে আঘাত পেলে মেডিকেল পরীক্ষায় তার চোট গুরুতর বলে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়।
চোট গুরুতর হওয়ায় আগামী কয়েক তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে ধারনা চিকিৎসকদের। ফলে মরক্কোর এই রাইট-ব্যাক আগামী বুধবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হতে যাওয়া সেমিফাইনালের দ্বিতীয় লিগে খেলতে না পারায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার অনুপস্থিতি দলটির রক্ষণভাগে বড় ফেলবে। তবে আশা করা হচ্ছে পিএসজি ফাইনালে উঠলে ৩০ মে’র শিরোপা নির্ধারণী ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-
পুলিদোকে ঘুষি ১৩ ম্যাচ নিষিদ্ধ এস্তেবান
হাকিমি পার্ক দে প্রিন্সেসে প্রথম লিগে পুরো ৯০ মিনিট খেলেছিলেন। ম্যাচ চলাকালীন ডান উরুতে ব্যথা অনুভুত হলে তিনি মাটিতে পড়ে গেলে তার শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয় শঙ্কা। আন্তর্জাতিক পর্যায়ে ৯০টির বেশি ম্যাচ খেলেছেন মরক্কোর জাতীয় দলের নিয়মিত এই ফুটবলারের ২০২২ বিশ্বকাপে পারফরম্যান্স ছিল গুরুত্বপূর্ণ। ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই তিনি অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে পরিচিত।
চলতি মৌসুমেই হাকিমি গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে থেকে আফ্রিকান কাপ অফ নেশনস ও ক্লাব ফুটবলে ফিরে এসে আবারও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছিলেন। তাই হাকিমির এভাবে সেমিফাইনালের দ্বিতীয় লিগে ছিটকে পড়া পিএসজির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ফরাসি ক্লাবটিকে ফাইনালের টিকিট নিশ্চিত করতে।
এফএ/আয়না