বিশেষ প্রতিনিধি, nipon।।
টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা জটিলতায় আটকে ছিল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর শবনম বুবলী অভিনীত সিনেমাটি মুক্তির পথে জানালেন নির্মাতা রাশেদ রাহা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আগামী মে মাসে সিনেমাটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একসঙ্গে মুক্তি দেওয়া হবে।
‘ফ্ল্যাশব্যাক’সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক করেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্যে থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলী এবং অভিনেতা সৌরভ দাস।
আরও পড়ুন-
রুনা লায়লা ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত
বুবলী সিনেমায় অভিনয় করেছেন একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে। অঞ্জন চরিত্রে কৌশিক গাঙ্গুলী এবং সৌরভ দাস অভিনয় করেছেন ডিকে চরিত্রে। পাহাড়ি এক জনপদে গিয়ে মিশে যায় ভিন্ন জীবনধারার তিন মানুষের গল্প আর সেখান থেকেই গল্প নেয় নতুন মোড়।
এফএ/আয়না