বিশেষ প্রতিনিধি, nipon।।
বড় ধাক্কা খেয়েছে লিভারপুল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ম্যাচের ৬০তম মিনিটে মাঠ ছাড়তে হয় মোহাম্মদ সালাহকে। হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় সালাহর সুস্থ হতে অন্তত চার সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান। ফলে এই ইনজুরির কারণে লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ প্রিমিয়ার লিগ মৌসুমের বাকি ম্যাচ গুলোয় খেলতে অপারগ হওয়ায় আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও হাসান স্পষ্ট করে দিয়েছেন, অল রেডদের হয়ে সালাহ শেষ ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন।
লিভারপুলের ম্যানেজার আর্নে ফ্রুট বলেন, আমাদের এই মৌসুমের গল্প একটি জয়, আরেকটি ইনজুরি। সালাহর জন্য মাঠ ছেড়ে যাওয়া কতটা কঠিন তা আমরা জানি কিন্তু সালাহর মাঠ ছেড়ে যাওয়া থেকেই বোঝা যায় ইনজুরি গুরুতর। আমাদের অপেক্ষা করতে হবে। মাঠ ছাড়ার সময় সমর্থকদের উদ্দেশে হাততালি দিয়ে বিদায় নেন এই ফরোয়ার্ড।
আরও পড়ুন-
ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতায় ১২টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। ৯টি ট্রফি জয়ের গৌরবময় অধ্যায় শেষে গোল দিয়ে নয়, বরং ব্রেন্টফোর্ডের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েই বিদায় নেবেন সালাহ।
এফএ/ আয়না