বিশেষ প্রতিনিধি, nipon।।
ভোগান্তি কমতে শুরু করেছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। শনিবার (২৫ এপ্রিল) বেশকিছু ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় এ চিত্র দেখা যায়। পাম্প কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর ফলে সরবরাহ স্বাভাবিক হওয়ায় চাপ কমে এসেছে পাম্পগুলোতে।
আরও পড়ুন-
তবে কিছু কিছু পাম্পে ছুটির দিনেও গাড়ির লাইন দেখা গেলেও চালকরা বলছেন, এখন আর তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না।তুলনামূলক কম সময়েই জ্বালানি তেল পাচ্ছেন গ্রাহকরা। ফুয়েল পাস ব্যবস্থা চালু হওয়ায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে এসেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এফএ/ আয়না