বিশেষ প্রতিনিধি, nipon।।
এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ২৬ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষার জন্য ফরম পূরণ করেও তারা পরীক্ষায় বসেনি। এদিন অসদুপায় অবলম্বনের জন্য ১৯ পরীক্ষার্থীকে বহিষ্কৃত করা হয়েছে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে।
আরও পড়ুন-
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের ১০ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের ৩ জন,কুমিল্লা ও যশোর শিক্ষা বোর্ডের ২ জন করে এবং ১ জন করে শিক্ষার্থী রয়েছেন দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের। দ্বিতীয় দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আরবি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এফএ/ আয়না