বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা টানা ২৪ ঘণ্টা কর্মবিরতির পর কাজে ফিরলেন। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় সংবাদ সম্মেলনে তাদের ন্যায্য দাবিগুলো হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নেওয়ার আশ্বাসের ভিত্তিতে তারা কর্মস্থলে ফিরে এসেছেন জানিয়ে কাজে যোগদান করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এটেনডেন্ট কর্তৃক দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং পরদিন সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তা এবং মবের শিকার হলে Intern Doctor's Society, RMCH এর পক্ষ থেকে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করে তারা সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করেন।
আরও পড়ুন-
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ কিলোমিটার যানজট
সম্প্রতি হেনস্তার শিকার ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নেওয়ার আশ্বাস দেয় এবং আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হলে তারাও কর্মস্থলে ফিরে আসেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকরা আবার কাজে ফিরেছেন। তাদের দাবিগুলো হাসপাতাল কর্তৃপক্ষ পূরণের আশ্বাস দিয়েছে। কাজে ফেরার ফলে হাসপাতালে চিকিৎসাসেবা আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।
এফএ/ আয়না