বিশেষ প্রতিনিধি, nipon।।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পলাতক লালা ওরফে লালা মেথরকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালি থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বান্ডেল রোড এলাকার সেবক কলোনির মেথর পট্টির মৃত গংগাদীন মেথরের ছেলে লালা মেথর।
আরও পড়ুন-
বন্ধ থাকছে না কোচিং সেন্টার : শিক্ষামন্ত্রী
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য ওয়ারেন্টভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এফএ/ আয়না