বিশেষ প্রতিনিধি, nipon।।
বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে,ইরান দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের দণ্ড কার্যকর হয়। দন্ড প্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা মোসাদের থেকে স্পর্শকাতর স্থাপনা শনাক্ত এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন।
অভিযুক্ত গুপ্তচররা সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেগুলোর ভিডিও মোসাদের কাছে পাঠানোর বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি নিয়েছে উল্লেখ করে তাসনিম নিউজ জানিয়েছে,অভিযুক্তদের নতুন করে তেহরানের দুটি সরকারি অফিস এবং সামরিক কেন্দ্রে হামলার মিশন দেওয়ার পর থেকেই তাদের নেটওয়ার্কের ওপর নজরদারি চালানো হয়।
আরও পড়ুন-
গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ইরান ভূপাতিত করলে ট্রাম্প নিজের সহযোগীদের ওপর কয়েক ঘণ্টা ক্ষোভে চিৎকার করেন। পরবর্তীতে ওই বিমানে থাকা এক পাইলট ও ক্রুকে বিশাল অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ইউনিট।
এফএ/ আয়না