বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। রাশেদ প্রধানের ওপর ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতাকর্মীরা কেউ কেউ তার গ্রেফতারের দাবি জানিয়ে রাশেদ প্রধানের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
আরও পড়ুন-
পানিতে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু
শুক্রবার (১৭ এপ্রিল) রাশেদ প্রধানের বাসার সামনে চলমান কর্মসূচির সময় তার ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাশেদ প্রধানের বাড়ি লক্ষ্য করে একদল লোক ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করার সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জনিকে আটক করে।
এফএ/ আয়না