বিশেষ প্রতিনিধি, nipon।।
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (১৭ এপ্রিল) যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভালে বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও গত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি। দেশের মাথাপিছু আয় ও জিডিপি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং অনেকেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
আরও পড়ুন-
খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক অবরোধ জ্বলছে আগুন
এলজিআরডি মন্ত্রী নানা খাতে দেশের বিভিন্ন অগ্রগতির দিক তুলে ধরে খাদ্য ঘাটতি থেকে উত্তরণে বাংলাদেশ সক্ষম হওয়ায় আশাবাদ প্রকাশ করে বলেন তরুণদের একটি বিরাট অংশ স্বউদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হচ্ছে, কৃষি খামার দিচ্ছে যা ইতিবাচক। আমি আশাবাদী এই দেশটা আমাদের। আমিও স্বপ্ন দেখি যে, আমরা পারব আমাদের কেউ ভালো করে দিয়ে যাবে না বড় কিছু করতে হলে স্বপ্ন দেখতে হয়, যে নতুন স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান। যোগ করেন ।
এফএ/ আয়না