বিশেষ প্রতিনিধি, nipon।।
নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করতে নামে। নিউজিল্যান্ডের দুই ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস দেখে-শুনেই খেলছিলেন। কিন্তু টাইগার পেসার শরিফুল ইসলাম উদ্বোধনী জুটিকে বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না। বাঁহাতি ওপেনার নিক কেলি শরিফুলের বলে বোল্ড হয়ে সাজঘরের পথে। এ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান। ১৪ রানে হেনরি নিকোলস ও ১ রানে উইল ইয়াং ব্যাট করছেন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ফিল্ডিংয়ে প্রথম ওভারে তাসকিন ইনিংসের প্রথম বলেই ওয়াইড দেন। দুটি ওয়াইড ও একটি চারে এই ওভারে ৬ রান খরচ করেন তিনি।
আরও পড়ুন-
পরের ওভারে শরিফুল এক রান দেন। পাঁচ ওভার পর বোলিংয়ে পরিবর্তনে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ষষ্ঠ ওভারে নিজেই বল হাতে তুলে নিলেও মিলছিল না উইকেটের দেখা।
অবশেষে ইনিংসের সপ্তম ওভারে পেসার শরিফুল ইসলাম বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন। তার বলে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে গিয়ে কিউই ওপেনার নিক কেলির ব্যাটের এক কোণায় লেগে সোজা স্টাম্প ভাঙলে ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন কেলি।
এফএ/ আয়না