বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু হবে।বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন-
আজ প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রুহুল কবির রিজভী জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের ফরম জমা পড়েছে, সে প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে আগামীকাল বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়ে চলবে শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৩টা পর্যন্ত। তিনি আরও বলেন, মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
এফএ/ আয়না