বিশেষ প্রতিনিধি, nipon।।
ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো। ২০২৪ সালের নভেম্বরে মাসচেরানো ইন্টার মায়ামির দায়িত্ব নিয়ে ৪৭ ম্যাচের মধ্যে ২৭টিতে জয় এবং গত মৌসুমে ক্লাবটিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মঙ্গলবার (১৪ এপ্রিল) আর্জেন্টাইন এই কিংবদন্তি ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
২০২৪-২৫ মৌসুমে মাসচেরানোর কোচিংয়ে দুর্দান্ত আক্রমণভাগের পরিচয় দিয়ে মায়ামি এক মৌসুমে প্লে-অফে ২০টি গোল করে ১০১টি গোলের নতুন রেকর্ড গড়ে যা এমএলএসের ইতিহাসে সর্বোচ্চ। তিনি দলকে সাফল্য এনে দেন ক্লাব বিশ্বকাপেও। গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে নকআউটে ওঠে মায়ামি।
আরও পড়ুন-
মাসচেরানো তার বিদায়বার্তায় ক্লাব, স্টাফ ও খেলোয়াড়দের প্রতি প্রশংসা পূর্বক কৃতজ্ঞতা প্রশংসায় বলেন, তাদের কারণেই স্মরণীয় সময় কেটেছে তার। পাশাপাশি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে ক্লাবের সাফল্য কামনা করেন তিনি।
বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়েরমো হোয়োস। আগামী শনিবার (১৮ এপ্রিল) কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।
এফএ/ আয়না টিভি