বিশেষ প্রতিনিধি, nipon।।
দখলদার ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের ‘মাস্টার’ হিসেবে নিজেকে অভিহিত করেছেন। আল-আকসায় ইহুদিদের প্রবেশ আরও বাড়ানোর জন্য যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন তিনি রোববার (১২ এপ্রিল) টেম্পল মাউন্ট হিসেবে খ্যাত আল-আকসায় গিয়ে এ মন্তব্য করেন ইসরায়েলি মন্ত্রী।
চুক্তি অনুযায়ী, আল-আকসা প্রাঙ্গনে ইহুদিরা প্রবেশ করতে পারলেও কোনো প্রার্থনা করতে পারবে না। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি মন্ত্রীরা এ চুক্তি লঙ্ঘন করে বেন গিভির আজ আল-আকসায় গিয়ে বলেছেন, “আজ মনে হচ্ছে, তুমি (আমি) আমি এই হাউজের মাস্টার। আমাদের আরও সামনে এগোতে হবে, আরও উঁচুতে উঠতে হবে। ”
আরও পড়ুন-
যেখানেই থাকুন খুব ভালো থাকুন : সাবিনা ইয়াসমিন
আগের তুলনায় বর্তমানে আল-আকসার পরিস্থিতি পরিবর্তন হয়ে গেচে বলে দাবি করেছেন এ উগ্রপন্থি জানান, যখন তিনি কিশোর ছিলেন তখন ভয়ে ভয়ে আল-আকসায় যেতেন। কিন্তু এখন তারা সেখানে প্রার্থনা করতে পারছেন এ এক অভাবনীয় পরিবর্তন। কিশোর বয়সে প্রথমবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলাম ফিলিস্তিনিরা 'আল্লাহু আকবর' ধ্বনি থামাত না বরং যদি কোনো ইহুদি নিচু স্বরে কিছু বিড়বিড় করত তাকে সাথে সাথে গ্রেফতার করা হতো। ”
জর্ডানের ওয়াকফ বোর্ড বর্তমানেআল-আকসা দেখভালের দায়িত্বে আছে। বেন গিভিরের এই ধৃষ্টতাপূর্ণ আচরণকে নিন্দা জানিয়েছে জর্ডান
এফএ/ আয়না টিভি