| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারখানার ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

  • আপডেট টাইম: 17-03-2026 ইং
  • 149516 বার পঠিত
কারখানার ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর এলাকায় অবস্থিত ‘বিডি ক্রিয়েশন’ কারখানায় সোমবার (১৬ মার্চ) সন্ধ‍্যায় ইফতারের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অসুস্থ শ্রমিকরা জানান, রমজান মাস উপলক্ষে কারখানা থেকে প্রতিদিন তাদের ইফতার সরবরাহ করা হয়। প্রতিদিনের মতো গতকাল তাদের ইফতার দেয়া হলে ইফতার করার কিছুক্ষণ পর থেকে কারো কারো বমি, মাথা ঘোরানো, পেটে ব্যথাসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। পরে তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা বলেন, ইফতারে ভাজা পোড়া তৈলাক্ত খাবার খেয়ে বমি বমি ভাব, মাথা ঘোরানো, গলা- বুক জ্বালা পোড়াসহ নানা শারীরিক অসুস্থতা নিয়ে রোগীরা হাসপাতালে এসেছিলেন। অসুস্থদের হাসপাতালে ভর্তি করে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ফুড পয়জনিং থেকে তারা অসুস্থ হয়েছেন।  

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, কারখানা শ্রমিকদের থেকে ইফতারের পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। পুলিশ প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করে এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪