| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম: 12-03-2026 ইং
  • 155172 বার পঠিত
বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁর ধামইরহাট ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু মারা যায়।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা গেলে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। এদিকে মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই  নিহত হন।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত পিন্টুর সাথে থাকা আর একজন গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪