দেড় হাজার লিটার ডিজেল মজুদ রেখে বাড়তি দামে বিক্রির অভিযোগে নাটোরের সিংড়ায় আসাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার টুলুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানিয়েছেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে টুলুর মোড়ে ব্যবসায়ী আসাদ আলীর তেলের দোকানে অভিযান চালিয়ে নিয়ম বর্হিভূতভাবে দেড় হাজার লিটার ডিজেল মজুদ রেখে বেশি দামে বিক্রি করার প্রমাণ মেলায় তার কাছ থেকে মুচলেকা নেয়া হয় যে সে মজুদ রাখা তেল নির্ধারিত দামে ক্রেতাদের কাছে বিক্রি করবেন।