ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দি অবস্থায় শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় এক হাজতির মৃত্যু হয়েছে। হাজতি শাহাজান মিয়া (৫০) বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
গত বছরের ১৫ ডিসেম্বর বিজয়নগর থানার একটি মামলায় গ্রেফতার হয়ে তিনি জেলা কারাগারে আসেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলা সুপার মো. মজিবুর রহমান। শনিবার সকালে হাজতি শাহাজান মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।