| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 163421 বার পঠিত
দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে এবং আগামী ৯ মার্চ আরও দুটি ভেসেল জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছাবে।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে তার কোনো যৌক্তিকতা নেই। সরকার ইতোমধ্যে বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছে। একই সঙ্গে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে।

তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার রেশনিং ব্যবস্থা চালু করেছে। তবে অনেক মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করায় পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে উঠেছে।

মন্ত্রী আরও বলেন, মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে এবং সরবরাহ অব্যাহত থাকবে। তেল পাওয়ার জন্য সারারাত লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই।

পাম্প ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি পাম্পকে নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে। কোনো পাম্প যদি দ্রুত তেল বিক্রি করে ফেলে, তাহলে সেদিন আর নতুন সরবরাহ পাবে না এবং পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে হবে। বিষয়টি মনিটরিং করা হচ্ছে।

এদিকে অনিয়ম রোধে রোববার থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

মোটরসাইকেলে বর্তমানে দুই লিটার করে তেল দেওয়ার বিষয়ে তিনি বলেন, এই সীমা আপাতত বাড়ানো সম্ভব নয়। যুদ্ধ পরিস্থিতি কতদিন চলবে তা অনিশ্চিত হওয়ায় সরকার আগে থেকেই সঞ্চয় নিশ্চিত করতে চায়। তাই পরিস্থিতি বিবেচনায় হিসাব করে জ্বালানি ব্যবস্থাপনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪